৪ জুলাই ২০১৭ - ০০:৫৭
কাতারকে হজম করা সহজ হবে না : আতিয়া

কাতারের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন: কাতার এমন ক্ষুদ্র কোন দেশ নয় যে, তাকে যে কেউ সহজে হজম করে ফেলতে পারবে। যে কোন প্রকার সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য আমরা প্রস্তুত।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): কাতারের প্রতিরক্ষামন্ত্রী ‘খালেদ বিন মুহাম্মাদ আল-আতিয়া’ টিভিতে প্রদত্ত এক সাক্ষাতকারে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিসর ও বাহরাইনের সাথে কাতারের সম্পর্কের এরচে বেশী অবনতি না ঘটবে না বলে আশাবাদ ব্যক্ত করে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন: কোনরূপ সামরিক হস্তক্ষেপ করা হলে আত্মরক্ষার জন্য প্রস্তুত কাতার।

কাতারের প্রতিরক্ষামন্ত্রীর সংযোজন: কাতার এমন ক্ষুদ্র কোন দেশ নয় যে, একে যে কেউ সহজ হজম করে ফেলবে। যে কোন প্রকার সামরিক হস্তক্ষেপের জবাবে আমরাও আত্মরক্ষার জন্য প্রস্তুত। দেশকে রক্ষার পূর্ণ প্রস্তুতি আমাদের রয়েছে এবং আমরা এ কাজ করবো।#